যাদের পাশে মা আছে আজ,
তারা কি আর ভাবে
মা আমাদের কেমন আছে ,
ভাবি একটু বসে।
যাদের বেঁচে আছে মা আজ,
তাদের আমি বলি,
মা তোমার জন্ম দিয়েছে
এটাইতো শেষ নহি।
যে মায়ের ভালবাসা,
যায়না করা শোধ,
তেমনিভাবে অকল্পনীয় কথা,
মায়ের দুধের শোধ
মায়ের মনে কষ্ট দিলে,
কষ্ট পাবেন তিনি,
যিনি হলেন সব জগতের ,
মহান অধিপতি।








