বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেলের জন্ম কথাঃ-
জ্ঞান অর্জন,
নতুন জ্ঞান আবিষ্কার এবং নতুন কলাকৌশল আয়ত্বকরণ ও তা প্রয়োগের মাধ্যমে মানুষ অতিদ্রুত পৃথিবীর পরিবর্তন ঘটাচ্ছে। এ পরিবর্তনের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করছে শিক্ষক।শিক্ষক একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব যার মূল দায়িত্ব হলো শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করা। এই সুষ্ঠু পরিবেশের মাধ্যমে শিক্ষার্থী জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ অর্জনের সুযোগ পায়।সে শিক্ষকদের নিরলস পরিশ্রমকে আরও বেগবান ও শিক্ষার্থী ভাইবোনদের অনুপ্রাণিত করার জন্য আমরা একটি ছোট্ট উদ্যোগ গ্রহন করি।উদ্যোগটি সফল করতে আমাদের একটি সংগঠনের প্রয়োজন হয় আর তখনই কল্পনায় আসে বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল।২০১৮ সালে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর সহযোগিতায় এই সংগঠনটি বাস্তবে রূপ নেয়।এই সংগঠনের অন্যতম একটি কাজ হলো সকল পুরাতন শিক্ষার্থী যারা পড়ালেখায় সহযোগিতা করতে পারে এমন শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীদের যোগাযোগের সমন্বয় সাধন করা।এর লক্ষ্যে সংগঠনটি ২০১৮,২০১৯ ও ২০২০ সালে তিনটি শিক্ষা মূলক কর্মসূচী বাস্তবায়ন করে।বর্তমানে সংগঠনটি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে, এছাড়া সংগঠনটি প্রতি বছর একটি ম্যাগাজিন প্রকাশের পরিকল্পনা করেছে। আমাদের আশেপাশের গুণী মানুষজনের সহযোগিতা পেলে অদূর ভবিষ্যতে গ্রামের শিক্ষা ক্ষেত্রে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







