লক্ষ্য ও উদ্দেশ্য:
তিনটি মূল লক্ষ্য-
১. আদর্শ সমাজ বিনির্মানের সর্বোচ্চ প্রচেষ্টা, যেই সমাজে শ্রদ্ধা-সম্মান,স্নেহ ও মানবিক মূল্যবোধের মত সকল সৎ গুণাবলি পরিব্যপ্তি হবে বহু বিস্তৃত আর সমাজের সকলেই আবদ্ধ হবে সার্কেলের মত এক অদৃশ্য মায়ার বন্ধনে।
২. সেবা, সম্মাননা, বৃত্তিপ্রদান সহ সমাজের সর্ব প্রকার কল্যানসাধন।
৩. ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, প্রশিক্ষণ, সচেতনতা, আর্থ-সামাজিক সমৃদ্ধি, সুরক্ষা ও টেকসই উন্নয়ন।
উদ্দেশ্য সমূহ-
ক) ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার আলোকে নিজের জীবনকে সামগ্রিক ভাবে গড়ে তোলা
খ) সমাজের সমস্যাবলী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা ও তার সমাধানের জন্য সকলকে উদ্বুদ্ধ করা।
গ) শিক্ষার উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে সহায়তা করা, দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা।
ঘ) কার্যক্রমের আওতাধীন এলাকার প্রাথমিক,মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষা জীবন শেষে বিভিন্ন পেশায় নিয়োজিত সকল ভাই বোনদের মধ্যে আন্তঃনেটওয়ার্ক তৈরি করে সকলের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা।
ঙ) সার্বিক উন্নয়ন তথা আধুনিক বাংলাদেশ বিনির্মানে গবেষণাধর্মী কর্মকান্ড পরিচালনা করা।







