🌱 একটি সামাজিক ও শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন—স্বাগতম আমাদের পরিবারে 🌱 💐 সভাপতির শুভেচ্ছা বার্তা 💐

সভাপতির শুভেচ্ছা বার্তা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 

বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেলের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমাদের সংগঠন “বহুমুখী ইউনাইটেড শিক্ষা সার্কেল” একটি অলাভজনক, অরাজনৈতিক ও সেবামূলক শিক্ষা ও সমাজ উন্নয়ন সংস্থা, যার লক্ষ্য শিক্ষার মাধ্যমে নৈতিকতা, সচেতনতা ও সামাজিক ঐক্য গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, শিক্ষার আলোয় একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ নির্মাণ সম্ভব।

আমাদের কার্যক্রম বাহাদুরপুর ইউনিয়ন এবং পার্শ্ববর্তী এলাকায় বিস্তৃত এবং আমরা সর্বদা সমাজের দুর্বল, অসহায় ও শিক্ষানবিশদের কল্যাণে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশ, সহযোগিতা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ আমাদের অঙ্গাঙ্গী অংশ। এছাড়াও স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে আমরা সমাজকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করছি।

এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের পরিকল্পনা, অগ্রগতি এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে নিয়মিত তথ্য প্রদান করবো। আশা করছি, আপনাদের সহযোগিতা ও উৎসাহ আমাদের এ মহতী কাজে শক্তি যোগাবে। আসুন, একসাথে আমরা আমাদের সমাজকে উন্নত, শিক্ষিত ও নৈতিক দৃষ্টান্তময় একটি সমাজে রূপান্তর করি। সবাইকে ধন্যবাদ ও শুভকামনা।

 

মোঃ মহিউদ্দিন

সভাপতি

বহুমুখী ইউনাইটেড শিক্ষা সার্কেল

 

Executive Team

Md Mohiuddin

Md Mohiuddin

President

Contact

Mehedi Hasan

Mehedi Hasan

Vice President

Contact

Al Mamun

Al Mamun

General Secretary

Contact

Al Mamun

Asif Mahmud

Organaizational Secretary

Contact

CLOCK

শুরুর দিকে

কাশ বন