বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল এর কার্যক্রমঃ-
২০১৮ সালের ২০শে মে আলোচনা ও কমিটি গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাহাদুরপুর শিক্ষা সার্কেল এর পথচলা।বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এর ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ সালের ১২,১৩ ও ১৪ই জুন তিন দিন ব্যপি অনুষ্ঠিত হয় সংগঠনটির উদ্যোগে প্রথম আায়োজিত প্রোগ্রাম
শিক্ষায় আনন্দ
২০১৯ সালের ২২ ও ২৩ শে ডিসেম্বর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় মজায় আইসিটি নামক ক্যাম্প
২০২০ সালের ১৫ই ফেব্রুয়ারি বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে জিএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরন ও ৬ষ্ঠ ও নবম শ্রেণির সকলকে সারপিরাইজ্ড টেস্ট নেওয়া হয় এবং সকলের জন্য শিক্ষা নিতে উদ্দীপ্তমুলক বক্তৃতা ও পুরস্কার বিতরনীমুলক অনুষ্ঠান কৃত্তি শিক্ষার্থী সংবর্ধনা -২০২০ সম্পন্ন হয়।
|
""নবীন বরণ ২k২০"" |
২০২০ সালের ২০শে জুলাই এসএসসি-২০ এ বাহাদুরপুর
ইউনিয়নের অন্তর্ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
থেকে যারা জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয় তাদেরকে অভিনন্দন সনদ বিতরণ ও নবীন
সদস্যদের বরণ উপলক্ষে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয় ""নবীন
বরণ ২k২০""







