সদস্য/সদস্যাদের ভর্তির শর্তাবলী ও নিয়মাবলী:
ক) দেশ-বিদেশে অবস্থানরত বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল এর কার্যক্রমে আগ্রহী এবং উৎসাহিত ব্যাক্তি এই সংস্থার সদস্য হতে পারবেন।
খ) সংস্থা কর্তৃক নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে ফি সহ, সভাপতি/সাধারন সম্পাদক বরাবর জমা দিতে হবে।
গ) ভদ্র, রুচিশীল, উদ্যমী, সদাচারী ও মননশীল হতে হবে।
ঘ) কার্য নির্বাহী পরিষদের সভায় সদস্য পদের আবেদনপত্র মঞ্জুর/খারিজ হবে।
ঙ) নির্ধারিত আবেদন পত্র সংস্থার ২(দুই) জন নিয়মিত সদস্যের সুপারিশ লাগবে। সাধারন সম্পাদক জমাকৃত আবেদনপত্র অনুমোদনের জন্য পেশ করবেন এবং অনুমোদনক্রমে সদস্য/সদস্যা খাতায় লিপিবদ্ধ করবেন।
চ) সদস্য/সদস্যাদের বয়স সর্বনিম্ন ১২(বার) বৎসর বা কমপক্ষে মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত হতে হবে।
ছ) সদস্যদের নিবন্ধন ফি, চাঁদা বা অনুদানের অর্থ কোনো কারণেই ফেরত দেয়া হবে না।
সদস্য পদ বাতিল: যে কোন সদস্য/সদস্যার সদস্য পদ নিম্ন লিখিত কারণে বাতিল হবে:
১. যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
২. যদি মানসিক ভারসাম্য হারান।
৩. কোন সদস্য বাংলাদেশের কোন আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে থাকলে।
৪. যদি সংস্থার পরিপন্থি কোন কাজ করেন বা তাঁর স্বাভাব, আচরন সংস্থার পরিপন্থি হয় অথবা তহবিল তছরুপ করেন।
৫. একজন পদত্যাগকারী সদস্যের সদস্যপদ তার পদত্যাগপত্র কার্যনির্বাহী পরিষদ কর্তৃক গ্রহণ না করা পর্যন্ত বহাল থাকবে।







