🌱 একটি সামাজিক ও শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন—স্বাগতম আমাদের পরিবারে 🌱 💐 সভাপতির শুভেচ্ছা বার্তা 💐

কৃতিত্বের সংবর্ধনা পেল বাহাদুরপুর ও ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী।

আলহামদুলিল্লাহ, 

সফলভাবে সম্পন্ন হলো কৃত্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান -২০২২।

গত ২২শে ডিসেম্বর, বৃহস্পতিবার  সকাল ১১টায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কৃত্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান -২০২২। সদ্য সমাপ্ত এসএসসি-২০২২ এ জিপিএ ৫.০০ প্রাপ্ত ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১২জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল। ২৫ জন জিপিএ ৫.০০ পাওয়া শিক্ষার্থী ছাড়াও ভালো ফলাফল করতে উৎসাহ বৃদ্ধির জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি -২০২৩ অংশ নেওয়ার জন্য মনোনীত এর প্রায় ৫০+ পরীক্ষার্থীদেরকে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম গোলাম রসুল স্যার। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের পরবর্তী জীবনের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। এছাড়া বুয়েচ পরিবারের আগামীতে করণীয় বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং বুয়েচ পরিবারকে ধন্যবাদ জানান। উল্লেখ্য তিনি বুয়েচের উপদেষ্টা পরিষদের অন্যতম উপদেষ্টা। 

বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক পঙ্কস কুমার স্যার এবং ইন্দ্রজিৎ মন্ডল স্যার। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে, ২০২৩ এ যেসব শিক্ষার্থী এসএসসি তে অংশগ্রহণ করবে তাদের করণীয় ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের কী নোট স্পিকার এবং সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আশিক মোস্তফা।  তিনি তার বক্তব্যে সংগঠন যাত্রাপথের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায়  সকলকে ধন্যবাদ এবং ভবিষ্যতে সকল কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মহিউদ্দিন। 

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আমিনুর রহমান স্যার। তিনি তার বক্তব্যে সংগঠনের কর্মসূচি নিয়ে প্রশংসা করেন এবং উপস্থিত এসএসসি পরীক্ষার্থী-২০২৩ দের কে সুপরামর্শ ও দিকনির্দেশনা দেন।

সর্বশেষ সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠানের সমাপনী বক্তৃতা দেন ইন্দ্রজিৎ মন্ডল স্যার।

সর্বশেষ কৃত্তি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 


তথ্য সংগ্রহেঃ-

তথ্য প্রযুক্তি পরিষদ

বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল


Share:

Executive Team

Md Mohiuddin

Md Mohiuddin

President

Contact

Mehedi Hasan

Mehedi Hasan

Vice President

Contact

Al Mamun

Al Mamun

General Secretary

Contact

Al Mamun

Asif Mahmud

Organaizational Secretary

Contact

CLOCK

শুরুর দিকে

কাশ বন