ছেড়ে কেন যাবে? -থেকে আর কী হবে!
মুক্তি চাইছো? -বুঝতেই পারছো
ভালোবাসো না? -কথা বাড়িও না
স্বপ্ন দেখিয়েছিলে -কী হবে আজ ভেঙে দিলে!
এত কঠিন কথা? -পেও না ব্যথা
ব্যথা তো দিয়েই গেলে -বুঝবে সময় হলে
কঠিন হওয়ার কারণ? -বলা এখন বারণ
জানতে আমি চাই -সময় হাতে নাই
ছেড়ে যেও না -দুঃখ পেও না
জীবন হলো আঁধার -আলো ফিরবে আবার
বেশ, তবে বলে যাও -বলো কী জানতে চাও
এসেছিলে কেন জীবনে? -উত্তর নেই মনের গহীনে।
বিচ্ছেদ
ইকবাল হোসেন








