উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল এর উদ্যোগে আয়োজিত দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।
গত ২২শে আগস্ট,২০২৪ দিন ব্যাপী কর্মসূচিটি পালিত হয়। কর্মসূচির শুরুতে সকাল ১০টায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স রুমে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ ফরহাদ শরীফ (উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, শার্শা, যশোর)। প্রধান অতিথি তার বক্তব্যে বৃক্ষ রোপণের উপরে গুরুত্বারোপ করে বিশেষ পরামর্শ ও দিক নির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব রিয়াদুল ইসলাম (সহকারী সমাজসেবা অফিসার,শার্শা, যশোর)। তিনি তার বক্তব্যে বৃক্ষ রোপণের উপকারীতা বিস্তর ভাবে তুলে ধরেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমএম মিজানুর রহমান (ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসএফএনটিসি, শার্শা, যশোর), তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে উপস্থিত শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের এধরনের কার্যক্রমের জন্য উৎসাহিত করেন। এছাড়া পরবর্তীতে বৃক্ষরোপণ সংক্রান্ত কর্মসূচিতে এফএফএনটিসির পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দেন।। সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের উপদেষ্টা ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম গোলাম রসুল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসাইন, সহকারী শিক্ষক মোঃ সাহেব আলী,ধান্যখোলা ডিএস ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মিনানুর রহমান, প্রভাতী মডার্ণ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, নমুনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুপালি খাতুন, মীর হেরমত শাহ প্রি-ক্যাডেট এর প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির বৃক্ষরোপণ কর্মসূচি পরিষদের আহ্বায়ক মোঃ রাসেল রানা সহ উক্ত সংগঠনের সকল পরিষদের সদস্যবৃন্দ। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন পৃষ্ঠ পোষক পরিষদের সদস্য ও সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ আশিক মোস্তফা।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আমন্ত্রিত অতিথিবৃন্দ পেয়ারা ও জলপাই গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। বাহাদুরপুর মহিলা দাখিল মাদ্রাসাতেও আমন্ত্রিত অতিথিগণ পেয়ারা গাছ রোপণ করেন।
এর পরপরই বিভিন্ন স্কুলের আমন্ত্রিত প্রধান শিক্ষকগণকে উপহার হিসেবে চারাগাছ প্রদান করে সংগঠনটি। বন বিভাগ প্রাপ্ত ৩০০+ চারা গাছ থেকে সংগঠনটি তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী ৪ নং ঘিবার জন্য ৩৫ টি এবং ২ নং ঘিবার জন্য ৪০টি চারা স্থানীয় স্বেচ্ছাসেবক টিমের কাছে প্রেরণ করে। এরপর বাহাদুরপুর গ্রামের স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের সামনেও বৃক্ষরোপণ করা হয়। এছাড়া বাহাদুরপুর-বেদেপুকুর ও বাহাদুরপুর-বহিলাপোতা সংলগ্ন রাস্তায় উৎসব ও আমেজের সাথে চারা গাছ লাগানো হয় এবং উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত খেজুরের বীজ রাস্তার কিনারা বরাবর বপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বৃক্ষ রোপণ শেষে সংগঠনের সকল সদস্যবৃন্দ "উপকারের নেই যে শেষ, ফুলে ফলে ভরব দেশ" স্লোগানকে সামনে রেখে ভবিষ্যৎ এ-ধরনের কর্মসূচি আরও বাস্তবায়নের ইচ্ছে পোষণ করেন।
__ তথ্য সংগ্রহে
বার্তা সম্পাদক
তথ্য ও প্রযুক্তি পরিষদ
বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল











