বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল। নাম পরিবর্তন করা হলেও পূর্বের ন্যায় বাহাদুরপুর ও আশেপাশের সকল গ্রামেই পরিচালিত হবে সংগঠনটির নিয়মিত সকল কার্যক্রম। সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে ২০১৮সালের ২০শে এপ্রিল। শুরুতে এর নাম ছিল বাহাদুরপুর শিক্ষা সার্কেল। বাহাদুরপুর ও ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি ব্যাচের স্বল্প সংখ্যক স্টুডেন্টের হাত ধরে এর যাত্রা শুরু হয়। শুরুতে এর কাজ শিক্ষা সহযোগিতা বিষয়ক হলেও সময়ের ধারাবাহিকতায় এর কাজের বিষয় এবং পরিসীমা বৃদ্ধি পেয়েছে। আশেপাশের অনেক গ্রামের অনেক শিক্ষার্থীই এগিয়ে আসে সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে। ফলে বৃদ্ধি পায় সংগঠনের কর্মীর সংখ্যা। সকলের মিলনে সংগঠনের কার্য পরিধি আরও দ্রুত গতিতে এগিয়ে চলতে শুরু করে। ইউনিয়ন ইংরেজি শব্দ যার অর্থ মিলিত হওয়া, সকলের সকল উপাদান নিয়ে একত্রিত হওয়া। সেই অর্থেই সংগঠনটির নামকরণ করা হয় বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল। তবে কয়েক বছর পর সংগঠনের সাধারণ পরিষদের কাছে দৃষ্টিগোচর হয় ইউনিয়ন শব্দটি দ্বারা অধিকাংশের কাছে এই বার্তা পৌঁছাচ্ছে যে সংগঠনটি শুধু বাহাদুরপুর ইউনিয়নের গ্রামসমূহের মধ্য সীমাবদ্ধ। কিন্তু প্রকৃতপক্ষে সংগঠনটি শুধু বাহাদুরপুর ইউনিয়নে নয়, বরং আশেপাশের সকল গ্রামে কার্যক্রম পরিচালনা করে এবং সময়ের সাথে কার্যপরিধি আরও বাড়াতে পরিকল্পনা করছে। তাই মানুষের মাঝে নাম নিয়ে তৈরি হওয়া এই বিভ্রান্তি দূর করতে গত সপ্তাহে সংগঠনটি সাধারণ পরিষদের বিশেষ সম্মেলনের মাধ্যমে নাম পরিবর্তন করে। কার্যনির্বাহী পরিষদ গত ১২.০৯.২০২৪ তারিখে সাধারণ পরিষদের সিদ্ধান্ত গ্রহণ পূর্বক বিশেষ ঘোষণা জারি করে করে নাম পরিবর্তন করে। ইউনাইটেড(United) ইংরেজি শব্দ যার অর্থ অবিচ্ছিন্ন, একত্র, সংঘবদ্ধ, মিলিত ইত্যাদি বোঝায়। অর্থাৎ নতুন শব্দ ইউনাইটেড দ্বারা সংগঠনের আওতাধীন সকল গ্রাম নিয়ে একটি সংঘবদ্ধ ও অবিচ্ছিন্ন সংগঠন বোঝানো হয়েছে। সংগঠনটি এর কার্যক্রমের আওতাধীন সকলকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করে সুন্দর তথা আদর্শ দেশ বিনির্মাণে কার্যকরী ভুমিকা রাখতে বদ্ধপরিকর।
এখন পযন্ত যেসব গ্রামের সম্মানিত বড় ভাই ও আপু এবং স্নেহের ছোট ভাইবোনেরা যুক্ত হয়েছে সেসব গ্রাম হলো__
Home »
» নতুন উদ্যমে যাত্রার উদ্দেশ্য আংশিক নাম পরিবর্তন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেলের
নতুন উদ্যমে যাত্রার উদ্দেশ্য আংশিক নাম পরিবর্তন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেলের
১. বেদেপুকুর
২. দূর্গাপুর
৩. শাখারীপোতা
৪. ঘিবা
৫.বাহাদুরপুর
যদিও এসকল গ্রামে সংগঠনের স্বেচ্ছাসেবক সংখ্যা খুবই নগন্য, তবে সংগঠনটি কাজ করে চলেছে, সকলের সহযোগীতায় খুব শীঘ্রই আশেপাশের বাকি গ্রামেও কার্যক্রম পরিচালনা করবে ইন শা আল্লাহ ।
বর্তমান সংগঠনে বাহাদুরপুর এবং আশেপাশে এর কার্যক্রমের আওতাধীন সকল গ্রামের প্রায় ৮০+ সদস্য নিয়ে সাধারণ পরিষদ, কার্যক্রম পরিচালনার জন্য ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠিত রয়েছে এবং আশেপাশের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীদের নিয়ে প্রায় ৬ সদস্যদের উপদেষ্টা পরিষদ রয়েছে। এছাড়া ২৫+ জনের শুভাকাঙ্ক্ষী পরিষদ রয়েছে। উপদেষ্টা পরিষদের পরামর্শ ক্রমে কার্যনির্বাহী পরিষদ সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে সকল কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করে চলেছে।
বর্তমান সময় পযন্ত সংগঠনটি যেসব কাজে অংশ গ্রহণ করে চলেছে।
১. শিক্ষা বিষয়ক সর্ব প্রকার সহযোগিতা
১.১ বিভিন্ন বিষয়ক ক্যাম্পঃ ম্যাথ ক্যাম্প, আইসিটি ক্যাম্প, বিজ্ঞান ক্যাম্প।
১.২ শিক্ষা বিষয়ক তথ্য প্রদানে ক্যাম্পিং এর আয়োজন
১.৩ এসএসসি ও এইচএসসি ব্যাচের প্রস্তুতি নিতে ক্যাম্পিং ও দোয়া অনুষ্ঠান।
১.৪ ভর্তি পরীক্ষা প্রস্তুতি বিষয়ক ক্যাম্পিং।
১.৫ বই সংগ্রহ ও তা বিনামূল্যে প্রয়োজন অনুসারে বিতরণ। নিজস্ব বুক ফান্ড।
১.৬ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিনামূল্যে বিতরণের প্রচেষ্টা।
১.৭ মেধা বিকাশে ম্যাগাজিন প্রকাশ।
১.৮ শিক্ষা বিষয়ক প্রতিযোগিতার আয়োজন।
১.৯ কৃতি শিক্ষার্থীদের সনদ ও সংবর্ধনা প্রদান।
২.সামাজিক কার্যক্রম
২.১ বৃক্ষরোপণ কর্মসূচি
২.২ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
৩. সাংস্কৃতি ও ক্রীড়া
৩.১ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি
৩.২ বার্ষিক বনভোজন
সকলের আন্তরিক সহযোগিতা ও যথাযথ প্রচেষ্টার মাধ্যমে পারস্পারিক সৌহার্দপূর্ণ একটি আদর্শ সমাজ বাস্তবায়নের স্বপ্ন পূরণে কাজ করতে চাই সংগঠনটি।








