#পথ_চলার_গল্পগুলো
পর্বঃ- ০১
২০১৮ সালের ২০শে মে, আলোচনা অনুষ্ঠান ও আহ্বায়ক কমিটি গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল এর পথচলা। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এর ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ সালের ১২,১৩ ও ১৪ই জুন তিন দিন ব্যপি অনুষ্ঠিত হয় সংগঠনটির উদ্যোগে প্রথম আয়োজিত প্রোগ্রাম "শিক্ষায় আনন্দ"।
তিন দিন ব্যাপী আয়োজিত হল "শিক্ষায় আনন্দ' ক্যাম্পিং। গত ১২,১৩ ও ১৪ জুন,২০২৪ তিনদিন ব্যপী আয়োজিত হয় সংগঠনের প্রথম প্রোগ্রাম। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশের পর এটাই প্রথম আয়োজিত অনুষ্ঠান। ১২ই জুন, ২০২৪ সকাল ১০ টা বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৩০জন শিক্ষার্থীদেরকে নিয়ে শুরু করা হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম গোলাম রসুল। তিন ধরে বিভিন্ন সেশনে শিক্ষার্থীদের সাথে কথা বলেন সংগঠনের আহ্বায়ক কমিটি সদস্যবৃন্দ। প্রথম দিনের সেশনে আলোচনা রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল রানা ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। দ্বিতীয় দিনে সেশনে আলোচনা রাখেন আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ মিয়ারাজ হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন। শেষ দিনে প্রথম দুই দিনের উপর সারপ্রাইজ টেস্ট অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ সংক্ষিপ্ত সেশন অনুষ্ঠিত হয়। সমাপ্তিসূচক সেশনটি পরিচালনা করেন সংগঠনের আহ্বায়ক মোঃ আশিক মোস্তফা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠন সিনিয়র সদস্য মোঃ শোয়েব আক্তার ও মোঃ গোলাম নবী। সর্বশেষে তিন দিন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে মুক্ত সমালোচনা ফর্ম গ্রহণের মাধ্যমে প্রথম আয়োজিত প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক ।








