🌱 একটি সামাজিক ও শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন—স্বাগতম আমাদের পরিবারে 🌱 💐 সভাপতির শুভেচ্ছা বার্তা 💐

জাঁকজমকপূর্ণ পরিবেশ সম্পন্ন বুয়েচের(BUEC) এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২০

 ২০২০ সালের ১৫ই ফেব্রুয়ারি বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাহদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল এর আওতাধীন এলাকার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে জিএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরন ও ৬ষ্ঠ ও নবম শ্রেণির সকলকে সারপ্রাইজ টেস্ট নেওয়া হয় এবং সকলের জন্য শিক্ষা নিতে উদ্দীপ্তমুলক বক্তৃতা ও পুরস্কার বিতরনীমুলক অনুষ্ঠান কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২০ সম্পন্ন  হয়।



মুল রিপোর্ট 

গত ১৫ই ফেব্রুয়ারি,২০২০ সালে বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল আয়োজন করে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২০। সংগঠনের কার্যক্রমের আওতাধীন এলাকায় বিগত বছরে অনুষ্ঠিত জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দিতে এবং বর্তমান শিক্ষার্থীদের  আরো বেশী উৎসাহিত করতে বাহদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল আয়োজন করে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। অনুষ্ঠিত স্কুলের ৬ষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের তাৎক্ষণিক সারপ্রাইজ টেস্ট অনুষ্ঠিত হয়। সারপ্রাইজ টেস্ট বিভিন্ন শ্রেণিতে  টিম গঠন করে কুইক টেস্ট পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন।  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি লুৎফুন বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান।  উপস্থিত ছিলেন নমুনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুপালি খাতুন। উপস্থিত ছিলেন বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম শুভাকাঙ্ক্ষী মোঃ সাইদুজ্জামান অনিক। উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন বাহদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম গোলাম রসুল। অনুষ্ঠান পরিচালনা করেন এবং সংগঠনের কার্যক্রমের উপর কি নোট স্পিস দেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ আশিক মোস্তফা। 


সংগঠনের সকল সদস্যদের একান্ত আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান পরবর্তী সংক্ষিপ্ত বিশেষ আলোচনা সভায়(অনুষ্ঠানে বাস্তবায়নকৃত কার্যবিবরণীর উপর) সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা বলেন।


__অনেকদিন পর এটা আমাদের অন্যতম বৃহৎ কার্যক্রম।  ইন শা আল্লাহ এটার ধারাবাহিকতা আমরা ধরে রাখব। সকলক সদস্যবৃন্দকে অনেক ধন্যবাদ। 


সর্বশেষ সভাপতি মোঃ আশিক মোস্তফা তার বক্তব্যে বলেন


__ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমরা অল্প কয়েক জন থেকে আজ অনেক বড় পরিবার হয়ে উঠেছি। সেই সাথে বেড়ে চলেছে আমাদের কর্মযজ্ঞ।  আমি আশা রাখি ইন শা আল্লাহ, আমরা ভবিষ্যতে এধরনের অনুষ্ঠানের পরিধি আরও বৃদ্ধি করব। সকল সদস্যদের সর্বাত্নক সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। 


সভাপতি তার বক্তব্যে পরবর্তী করণীয় বিষয় সংক্ষেপে আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


তথ্য সংগ্রহে:-

বার্তা পরিষদ 

বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল 







Share:

Executive Team

Md Mohiuddin

Md Mohiuddin

President

Contact

Mehedi Hasan

Mehedi Hasan

Vice President

Contact

Al Mamun

Al Mamun

General Secretary

Contact

Al Mamun

Asif Mahmud

Organaizational Secretary

Contact

CLOCK

শুরুর দিকে

কাশ বন