প্রকৃতির সৌন্দর্য
মোঃ জাহিদ হাসান
আমাদের চারপাশে ঘেরা সবুজ পরিবেশ,
চারিদিকে ঝলমল করে।
মুক্ত বাতাস আর পাখিদের কলধ্বনে,
চারিদিক মুখরিত হয়ে ওঠে।
নদী-নালা, খাল-বিল পাহাড় অরণ্য,
প্রকৃতিকে গড়ে তোলে অপরূপ সৌন্দর্য।
মাঠে মাঠে ফসল ভরা,
চাষিরা আনন্দে মাতয়ারা।
আমাদের এইদেশ,
প্রকৃতির সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ।







