|
আল শিহাব |
|
হায়রে মানুষ, শুধুই বেহুশ, দুনিয়ার এই মোহে, ক্ষণস্থায়ী এই শরীর-মন দেহে। ভুলে গেছো তুমি মনুষ্য ধর্ম, নিজেকে করেছ লোহার বর্ম। হলে তুমি উঁচু শ্রেণীর মনুষ্য জাতি, তোমারে সেবিতে কত আয়োজন, কতই দাস-দাসী ? কতই না সম্মান, কতই না আদর, কতই না সমাদর, মলিন দেহে মাটিতে লুটালে থাকবে না কোন কদর। তোমারে গড়িতে মাখল যারা অঙ্গ-প্রত্যঙ্গে ধূলি। থাকলো পড়ে উপেক্ষিত সেই অঙ্গ-প্রত্যঙ্গগুলি। |








