আমাদের শার্শাঃ
শার্শা উপজেলার অবস্থান: জেলা সদর হতে ৩১ কিলোমিটার দুরত্বে যশোর-বেনাপোল সড়কের উত্তর পাশ্বে অবস্থিত .
** উপজেলার নাম : (ক) শার্শা উপজেলা
(খ) নামকরণের ইতিহাসঃ শার্শা উপজেলার নামকরণের সঠিক কোন ইতিহাস জানা যায় না।তবে জনশ্রুতি আছে শার্শা মৌজায় উপজেলা হেডকোয়ার্টার অবস্থিত হওয়ায় শার্শা মৌজার নাম অনুসারে শার্শা উপজেলার নামকরণ হয়েছে।
** উপজেলা স্থাপন কাল : ১৯৮৩সন।
** সীমানা : শার্শা উপজেলার উত্তরে চৌগাছা, পূর্বে ঝিকরগাছা উপজেলা, দক্ষিণে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
** শিক্ষার হার : ৭০% (সূত্রঃশিক্ষাবোর্ড, যশোর)
** নদ-নদীর সংখ্যা ও নাম : ৩টি। যথা বেতনা , ইছামতি ও কোদলা।
** খালের সংখ্যা ও নাম : ৭টি। যথাঃ বাটকেমারী খাল, জালমার খাল, সাহেবের খাল, ভাওতার খাল, ঝিনুকদাহ খাল, গাবতলা খাল ও কানাই খাল।
** বিলের সংখ্যা ও নাম : ৫টি।যথা –সাতরাইল বিল, সোনামুখি বিল, ছোটনাগরী বিল, পদ্মবিল ও বানবিল।
** বাঁওড়ের সংখ্যা ও নাম: ১৫টি।নাম- বাহাদুরপুর বাঁওড়, কন্যাদাহ বাঁওড়, সোনানদীয়া বাঁওড়, মহিষাকুড়া বাঁওড়, ছোটকোণা বাঁওড়, বড়কোণা বাঁওড়, সাদীপুর পাচুয়ার বাঁওড়, ফুলসর বাঁওড়, মুক্তাদাহ বাঁওড়, কালী বাঁওড়, মৌতার বাঁওড়, রাজাপুর বাঁওড়, রাজগজ্ঞ বাওড়, জেওন বাঁওড় ও নেওড়ের বাঁওড়
** সীমান্তবর্তী ইউনিয়নের নামঃ (ক) ডিহি, (খ) লক্ষণপুর, (গ) , (ঘ) বেনাপোল, (ঙ) পুটখালী, (চ) গোগা এবং (ছ) কায়বা।







