🌱 একটি সামাজিক ও শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন—স্বাগতম আমাদের পরিবারে 🌱 💐 সভাপতির শুভেচ্ছা বার্তা 💐

এইচএসসি পরীক্ষারর্থীদের জন্য দোয়া অনুষ্ঠান - বুয়েচ ২০২১

আলহামদুলিল্লাহ 

বুয়েচ পরিবারের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ই নভেম্বর অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য  দোয়া অনুষ্ঠান। 


অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে, কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আসানুর রহমান। এছাড়া তিনি শুভেচ্ছা বক্তৃতাও পেশ করেন।তিনি তার বক্তব্যে দুনিয়াবি শিক্ষার সাথে দ্বীনি শিক্ষা যে কত গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রুবেল হোসেন। তিনি তার বক্তৃতায় পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা পেশ করেন বুয়েচের সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা। এসময় তিনি পরীক্ষার্থীদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।এছাড়া বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ সাগর হোসাইন। এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তৃতা রাখেন মোঃ আল মামুন  ও আবিন্তা মিতু।
 সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মোঃ  আশিক মোস্তফা।তার বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। 
সবশেষে দোয়ার জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আসানুর রহমান।অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের হাতে বুয়েচ পরিবারের পক্ষ থেকে কিছু উপহার তুলে দেওয়া  হয়।

তথ্য সংগ্রহেঃ

মোঃ সাগর হোসাইন 

তথ্য প্রযুক্তি সম্পাদক 

বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল

Share:

Executive Team

Md Mohiuddin

Md Mohiuddin

President

Contact

Mehedi Hasan

Mehedi Hasan

Vice President

Contact

Al Mamun

Al Mamun

General Secretary

Contact

Al Mamun

Asif Mahmud

Organaizational Secretary

Contact

CLOCK

শুরুর দিকে

কাশ বন