🌱 একটি সামাজিক ও শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন—স্বাগতম আমাদের পরিবারে 🌱 💐 সভাপতির শুভেচ্ছা বার্তা 💐

"মজায় আইসিটি" ক্যাম্পেইনে বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেলের দ্বিতীয় বৃহৎ প্রোগ্রাম

গত ২০১৯ সালের  ২২  ও  ২৩ শে ডিসেম্বর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় মজায় আইসিটি নামক ক্যাম্প। ক্যাম্পটি ছিল সংগঠন কর্তৃক আয়োজিত দ্বিতীয় ক্যাম্পেইন। 


পূর্ব রিপোর্টঃ


জাঁকজমকপূর্ণে আয়োজনে সম্পন্ন হলো মজায় আইসিটি ইভেন্ট।  গত ২২ ও ২৩ শে ডিসেম্বর, ২০১৯ তারিখে বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল  একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে আইসিটি বিষয়ক ক্যাম্পেইন। ক্যাম্পেইনে এলাকার কলেজ শিক্ষার্থীদের উল্লেখকৃত টপিকসের উপর বিভিন্ন সমস্যার সমাধান করা হয় ক্যাম্পেইনে। শীতকালীন অবকাশ থাকায় ক্যাম্পেইন টি অনুষ্ঠিত হয় বাহদুরপুর মহিলা দাখিল মাদ্রাসায়। প্রথম ও দ্বিতীয় কর্মদিবসে শিক্ষার্থীদের জমাকৃত সমস্যার সমাধান করা হয় এবং পাশাপাশি দ্বিতীয় কর্মদিবসে গুরুত্বপূর্ণ কিছু টপিকসের উপর আলোচনা করা হয়। মজায় আইসিটি ক্যাম্পেইনের সকল সেশন পরিচালনা করেন  সংগঠনটির বর্তমান আহ্বায়ক মোঃ আশিক মোস্তফা। এছাড়া আইসিটি ক্যাম্পেইন চলাকালীন যুগ্ম আহ্বায়ক  মোঃ রাসেল রানা পরিদর্শন করেন।  


মজায় আইসিটি ক্যাম্পেইন শেষে সেশন পরিচালক মোঃ আশিক মোস্তফা জানান


__আলহামদুলিল্লাহ, অবশ্যই অনেক ভাল লাগছে। আর যখন এলাকার জুনিয়রদের উপকারে কোনো কাজ করতে পারি তখন সেই ভাললাগা  আরও বেড়ে যায়। আমি নিজেও যেমন এই ধরনের সেশনে সেশন স্পিকার হিসেবে  ভবিষ্যৎ এ অংশ নিতে চাই, পাশাপাশি আহ্বায়ক হিসেবে চাই সংগঠন আরো অন্যান্য বিষয়ের উপরেও সেশনের আয়োজন করুক যাতে আমাদের এলাকার শিক্ষার্থীরা উপকৃত হয়। 


যুগ্ম সম্পাদক মোঃ রাসেল রানা ক্যাম্পেইন পরিদর্শন করার পর জানান। 


__আমরা যে উদ্দেশ্য এই সেশনের আয়োজন করতে চেয়েছি। শিক্ষার্থীদের সাড়া জাগানো উপস্থিতি আমাদের সেই উদ্দেশ্য পূরণ করেছে এবং আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করেছে।


ইন শা আল্লাহ সামনে এ ধরনের সেশন, আমরা  উপহার হিসেবে শিক্ষার্থীদের দিতে পারব। 




তথ্য সংগ্রহে 

বার্তা পরিষদ

বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল 





 

Share:

Executive Team

Md Mohiuddin

Md Mohiuddin

President

Contact

Mehedi Hasan

Mehedi Hasan

Vice President

Contact

Al Mamun

Al Mamun

General Secretary

Contact

Al Mamun

Asif Mahmud

Organaizational Secretary

Contact

CLOCK

শুরুর দিকে

কাশ বন