🌱 একটি সামাজিক ও শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন—স্বাগতম আমাদের পরিবারে 🌱 💐 সভাপতির শুভেচ্ছা বার্তা 💐

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানাল বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল পরিবার।

আজ ১৫ই অক্টোবর, ২০২৪ এ প্রকাশিত হয় সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষার ফলাফল। উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানায় বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল পরিবার।  সকলের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা জানানো হয়। বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল এর কার্যক্রমের আওতাধীন এলাকার  শিক্ষার্থীদের উদ্দেশ্য সংগঠনের কার্যনির্বাহী পরিষদ শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।

শুভেচ্ছা বার্তায় সংগঠন সাংগঠনিক সম্পাদক মোঃ আল মামুন বলেন

__ আলহামদুলিল্লাহ ভালে লাগছে। গত বারের চেয়ে এবারে ফলাফল যথেষ্ঠ ভাল হয়েছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন বলেন

__ দারুণ ফলাফল। ভালো পরিচর্যা করলে এরা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পৌছাতে পারবে ইনশাআল্লাহ 

সংগঠনের সহসভাপতি মোঃ রাসেল রানা বলেন_

__ শুভকামনা সকলের জন্য। শুধু এইচএসসি পরীক্ষার ফলাফলই চূড়ান্ত গন্তব্য নয়, ইন শা আল্লাহ সকলেই তাদের একান্ত নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে জীবনের সকল স্তরে সফলতা অর্জন করবে সেই দোয়া করি।

সংগঠনের সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন বলেন

__ ফলাফল দেখার পর অনেক ভালো লাগলো। আমরা আশা করি তারা তাদের এই পরিশ্রম অব্যাহত রাখবে এবং দেশের বড় বড় বিদ্যাপীঠে জায়গা করে নেওয়ার মাধ্যমে আমাদের এসব প্রত্যন্ত অঞ্চলকে তারা প্রতিনিধিত্ব করবে। এডমিশনের  সংক্রান্ত সহায়তায় প্রস্তুত আমাদের সংগঠন।  

আওতাধীন এলাকার এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে এডমিশন নিয়ে বিষয়ক ক্যাম্পেইন প্রতি বছর ন্যায় এবারো আয়োজন করেছে বুয়েচ টিম। যেখানে আওতাধীন এলাকার যেকোনো শিক্ষার্থী যেকোনো সময় প্রয়োজনীয় সহযোগিতা চাইতে পারে ইমেইলের মাধ্যম । দ্রুততম সময়ের মধ্যে ইনফরমেশন অব এডমিশন  টিম তার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা ও ব্যবস্থা নিয়ে থাকে।

Share:

Executive Team

Md Mohiuddin

Md Mohiuddin

President

Contact

Mehedi Hasan

Mehedi Hasan

Vice President

Contact

Al Mamun

Al Mamun

General Secretary

Contact

Al Mamun

Asif Mahmud

Organaizational Secretary

Contact

CLOCK

শুরুর দিকে

কাশ বন