মনে পড়ে,শুধু মনে পড়ে
জাকিয়া সুলতানা জুঁই
স্কুল লাইফ ,সে তো সৃতির যাদু বাক্স !জীবনের শ্রেষ্ঠ সময়'''' প্রাথমিক ছাড়িয়ে যখন মাধ্যমিকে পা রাখলাম ,প্রথম দিন স্কুলে গিয়েই ক্লাসে একটি মানুষ এসে জিজ্ঞাসা করলো "তোমরা সবাই ভালো আছো তো"""" মানুষটিকে অবস্য আগে থেকেই চিনতাম ,তিনি এই স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক বলে কথা প্রচুর ভয় পেতাম,মনে মনে দুয়া করতাম এই মানুষটা যেনো আমাদের ক্লাস না নেয় , দোয়া কবুল হয়ে গেলো
দুই বছর তার ক্লাস করা লাগলো না , ৮ম শ্রেণী থেকে তিনি ক্লাস নেওয়া শুরু করলেন, মানুষটাকে দিনে দিনে চিনতে শুরু করলাম , গত দুই বছর তাকে ভয় পেতাম , মা বলে ডাকতো ঠিকি তবুও মন থেকে ভয় যেতো না , কিন্তু তার ক্লাস করার পর থেকে গত দুই বছরের জন্য আফসোস হতো কেন যে ওমন দুয়া করতে গেলাম ,, স্যার ক্লাসে আসতেই পরিবেশটা পাল্টে যেতো,সবাইকে জিজ্ঞাসা করতো "সবাই ভালো আছো তো",,
আমি অবস্য ফাস্ট বেনচের প্রথমে বসতাম ,মাথায় হাত রেখে বলতো " ও মা সকালে খেয়ে আয়ছো তো",,আনান্দ ,ভালোবাসা,আর শাসন দিয়ে ক্লাসটাকে মাতিয়ে রাখতো ,, স্যারের কাছে মারও খেয়েছি কয়েক বার , মারার কিছু ক্ষন পরে মাথায় হাত রেখে বলতো " ওমা কাল পড়া করে এসো না হলে আবার মারবো কিন্তু আমার কি তোমাদের মারতে ভালো লাগে"" ক জন বলে এমন কথা,ক জন ডাকে এমন মা বলে,, বাঁধা পড়ে গেলাম সেই ভালোবাসার মায়া জালে,,
কিন্তু ৩বছর পর মায়া জাল থেকে বের হবার সময় ঘনিয়ে এলো,, স্কুলের গনডি পেরিয়ে কলেজে পা রাখলাম, তবুও স্যারের সাথে দেখা হলে সেই একই কথা " ওমা ভালো আছো তো, কি খেয়েছো",,আর দুপুরে রৌদে রাস্তায় দেখা হলে বলতো, " ওমা আমার ছাতাটা নিয়ে যাও এতো রোদে কি করে যাবে " এভাবে পার হয়ে গেলো আর ও আড়াই বছর,,, এক থমথমে দুপুরে শুয়ে আছি ,হটাৎ পাশের বাড়ির মিন্টু স্যার কাকে যেন ফোনে বলছে হেড স্যার মারা গিয়েছে , তাড়াহুড়া করে উঠে জানালা দিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলল স্যার আর নেই,, হতভম্ব হয়ে বসে রইলাম ,বিশ্বাস করতে পারছিলাম না ,বাইরে মানুষের কোলহল আর কান্নার আওয়াজ , বাইরে থেকে আমাকে ডাকছে কিন্তু কারো ডাকে সাড়া দেওয়ার মত অবস্তায় আমি ছিলাম না , অঝরে চোখ থেকে জল পড়ছিলো, তবুও বিশ্বাস হচ্ছিলো না
তাই স্যারের নাম্বারে কল দিলাম কিন্তু ফোন অফ,, কিছু ক্ষন পরে গিয়ে উপস্তিত হলাম স্যারের বাড়িতে , হাজার মানুষের ভিড় পেরিয়ে এক আম গাছের নিচে দাড়ানোর ঠায় হল , সেখান থেকে খুব ভালো ভাবেই স্যারকে দেখা যাচ্ছিলো ,,, মনে হচ্ছিলো এক নবজাতক ঘুমিয়ে আছে ,,,দাড়িয়ে মনে পড়ছিলো সৃতি আর চোখে থেকে ঝরছিলো জল😢. মনে হচ্ছিলো এই বুঝি আপনি উঠে বলবেন " ওমা তুমরা আমার বাড়ি এসেছো ? ঘরে চলো বসো ,কি খাবা,,,,, কিন্তু না,,, আপনি যে সবাই কে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন ,আর কখনো ওমা বলে ডাকবেন না ,,,এই সব ভাবতে ভাবতে রাতে বাড়ি ফিরলাম,ছবি গুলো দেখছিলাম আর কাঁদছিলাম😭,,,, গেলারিতে কিছু ছবি ছিলো প্রায় দেখতাম ,কিন্তু বেশ কিছু দিন পর জানতে পারলাম মৃত মানুষের ছবি রাখতে নেই , তাই ডিলেট করে দিয়েছিলাম , ছবি গুলো ফোন থেকে ডিলেট করেছিলাম মন থেকে না ,,,,
চোখ বন্দ করলে আজও সেই মাগো বলে ডাকা মুখটা ভেসে
ওঠে,,,মনে পড়ে যায় পুরনো সকল
সৃতি,,এভাবেই সৃতি হয়ে বেঁচে
থাকবেন আজীবন প্রত্যেক ছাএছাএীর মনের মাঝে,,,,,👨🏫👨🏫







