মোঃ আশিক মোস্তফা
ওহে ওহে শোনো হারানো পথিক
ছুটেছো অচিন পথে,
সাঝ বেলাতে হবে হতবাক
বেলা রাখ যদি ফেলে।
রাত জুড়ে তার ঢুলু ঢুলু চোখ
কেটে গেছে প্রহরায়,
তীর পানে চেয়ে বিহ্বল বুক
হারিয়েছি তো নিদ্রায়।
ঝলমলে তারা জ্যোৎস্নার সাজ
মিলিয়েছে ভোর রাতে,
দিন ফুরালে কি হবে আজ
স্মরণে আসিনি প্রাতে?
মুকুলের ঘ্রাণে এসে গেছে রাজ
বিভোর হয়েছো তবে,
গ্রীষ্মের দাহে হারাবে যে তাজ
রাখিনি যে কভু মনে।
ঐ তীরে তোর হাঁক পড়েছে
খেয়াল কি তোর আছে?
আধার ছেয়ে নামার আগে
ফিরতে যে তোর হবে।








