আলহামদুলিল্লাহ,
বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেলের দপ্তর সম্পাদক ও ব্যাচ-১৭ এর পরিচালক মোঃ নাইমুর রহমানের বিবাহ গত ১০ই ডিসেম্বর,২০২১ বাদ জুম্মা সম্পন্ন হয়েছে। তার বিবাহে বুয়েচ পরিবারের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে সংগঠনটির সভাপতি মোঃ আশিক মোস্তফা বলেন
__ তাদের দাম্পত্য জীবনে আল্লাহ তায়ালা রহমত দান করুক।আমরা সকলেই তাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করি।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল রানা তার শুভেচ্ছা বার্তায় বলেন
__ তাদের জন্য অসংখ্য শুভকামনা ও দোয়া। তাদের এই পথ সাফল্যমন্ডিত হোক সেই দেয়াই করি।
এছাড়া সংগঠনের সকল সদস্যবৃন্দ তাদের জন্য দোয়া করেছেন। আসুন আমরা সকলেই নব দম্পতির জন্য দোয়া করি।
بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ
উচ্চারণ- ‘বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামায়া বাইনাকুমা ফি খাইরিন’
অর্থ : ‘আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমাদের উভয়ের প্রতি বরকত নাজিল করুন এবং তোমাদের কল্যাণের সঙ্গে একত্রে রাখুন।’
(তিরমিযী ১০৯১, আবু দাউদ ২১৩০)
প্রতিবেদন
মোঃ সাগর হোসাইন
বার্তা সমন্বয়ক
বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল







