বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ
আমরা গ্রাম এলাকায় দেখি অনেকেই বিভিন্ন কারণে বই কিনতে পারেন না।আর যার কারনে তারা ইচ্ছা সত্বেও অনেক সময় চাওলেও প্রয়োজনীয় বই পড়তে পারে না।এই ঘটনা বেশি দেখা যায় গ্রামে যারা একাদ্বশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ে তাদের ক্ষেত্রে।তাই আপনার কাছে যেই বইটি অযথা পড়ে আছে, অন্যের কাছ সেটি মহামুল্যবান।
বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল এর যত গুলো উদ্দেশ্য আছে তার মধ্যে অন্যতম একটি হল, পুরনো বই বড় ভাইয়া ও আপুদের কাছ থেকে সংগ্রহ করে তা ছোট ভাই বোনদের মধ্যে বিনামূল্যে সরবরাহ করা। সেই লক্ষ্যে এখন আমরা যারা সম্প্রতি অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে তাদের কাছ থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর বই সংগ্রহ এবং সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পেপার ও গাইড বই সংগ্রহ এর কাজ করছি।আপনাকেও সেই জন্য দৃষ্টি আকর্ষণ করছি।আপনার কাছে যদি কোনো বই থাকে, যেটা আমাদের কোনো ছোট ভাই বোনের কাজে লাগতে পারে তা আপনার আশেপাশের কোনো ছোট ভাই বোনেকে দিন যার উপকার হবে অথবা আামাদের BUEC Books Fund এ দিতেওপারেন যেটা আমরা নিজরাই বিলিয়ে দিবো কোনো জুনিয়র ভাই বোনেদের কাছে।
বিঃদ্রঃ বই সংগ্রহ করার সময় আমরা কোনো প্রকার অর্থের বিনিময়ে বই সংগ্রহ করি না।তাই আপনি যদি আপনার বই বিনামূল্যে দিয়ে আমাদের মহৎ উদ্যোগকে সফল করার জন্য এক ধাপ এগিয়ে নিতে সহযোগিতা করেন আমরা আপনার কাছে কৃতজ্ঞ।
বই দিতে চাইলে নিম্ম ঠিকানায় যোগাযোগ করলেই আপনার বই আপনার বাসা থেকেই BUEC Book Fund এর পক্ষ থেকে কোনো মেম্বার যেয়ে নিয়ে আসবেন।
যোগাযোগঃ-
মোঃ সাগর হোসেন - 01910668654
মোঃ রাসেল রানা-01537682165
মোঃ আশিক মোস্তফা-01517811022
মোঃ আল মামুন- 01613088333
মোঃ নাইমুর রহমান - 01635309035
ই-মেইল:-buec2017@gmail.com
ব্লগসাইটঃ- buec2020.blogspot.com
#BUEC_Book_Funds







