গত ১২ই ডিসেম্বর ২০২১, নমুনা প্রাথমিক বিদ্যালয়ে( দূর্গাপুর) বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল আয়োজন করে বুয়েচ ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনিং।।উক্ত ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বুয়েচ পরিবারের শিক্ষা সম্পাদক মোঃ আসাদুজ্জামান ক্যাম্পেইনিং শেষে বলেন
__ আলহামদুলিল্লাহ, আমরা যেমন ভেবেছিলাম তার চেয়ে সুন্দর ভাবে প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। স্টুডেন্টদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। শিক্ষক-শিক্ষিকাদের আগ্রহ আমাদের কাজ করার অনুপ্রেরণা অনেক বাড়িয়ে দিয়েছে। ইন শা আল্লাহ, আমরা আল্লাহর রহমতে আগামীতে এধরণের আরো অনেক প্রোগ্রাম এর আয়োজন করতে পারব। বুয়েচ পরিবারের সকল সদস্য কে ধন্যবাদ, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা প্রোগ্রামটি সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরেছি।
মোঃ সাগর হোসেন
বার্তা সমন্বয়ক
বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল







