🌱 একটি সামাজিক ও শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন—স্বাগতম আমাদের পরিবারে 🌱 💐 সভাপতির শুভেচ্ছা বার্তা 💐

সফলভবে সম্পন্ন বুয়েচের প্রীতি ক্রিকেট ম্যাচ

সফলভবে সম্পন্ন বুয়েচের প্রীতি ক্রিকেট ম্যাচ


আলহামদুলিল্লাহ, গত ২রা ফেব্রুয়ারী,২০২২, জাঁকজমকপূর্ণ পরিবেশে আয়োজিত হলো বুয়েচের প্রীতি ক্রিকেট ম্যাচ। বুয়েচ পরিবারের উপদেষ্টা মন্ডলী, সকল সদস্য ও সংশ্লিষ্ট শুভাকাঙ্ক্ষীদের নিয়ে অনুষ্ঠিত হয় ম্যাচটি। 

ম্যাচটি অনুষ্ঠিত হয় উত্তাল কালিনী ও উদীপ্ত সোনামুখি এর মধ্যে। ম্যাচটি শুরু হয় বিকাল তিনটায়। উত্তাল কালিনী, উদীপ্ত সোনামুখিকে ৩ উইকেটে পরাজিত করে। টসে জিতে উদীপ্ত সোনামুখি ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করে। নিদিষ্ট ১২ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে উদীপ্ত সোনামুখি সংগ্রহ দাড়ায় ১২২। দলের পক্ষে মোঃ সাইফুল ইসলাম ৩৩ ও মোঃ আশিক মোস্তফা ১৮ রান সংগ্রহ করেন। ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উত্তাল কালিনী সহজেই তাদের জয়ের বন্দরে পৌঁছে যায়। ৯ ওভার ৪বলেই উত্তাল কালিনী ১২৪-৭ করে জয় তুলে নেয়। দলের পক্ষে মোঃ সাইদ হাসান ২৬ ও মোঃ সাগর হোসেন ২১ রান সংগ্রহ করেন।

 ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ সবুজ হোসেন,মোঃ জসীম, মোঃ এনামুল সহ অন্যান্য উপদেষ্টা মন্ডলীরা। সকলেই সংগঠনের বর্তমান কার্যক্রম ও আগামী দিনের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা মুলক বক্তব্য পেশ করেন। এছাড়া সংগঠনের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা জানান। 

বুয়েচ পরিবারের পক্ষ থেকে বিজয়ী ও বিজিত উভয় দলকে পুরষ্কার বিতরণ শেষে সমাপনি বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোঃ আশিক মোস্তফা। তিনি, বুয়েচ আয়োজিত প্রোগ্রামে স্বতস্ফুর্ত অংশগ্রহণের জন্য সকলকেই ধন্যবাদ ও সংগঠনের জন্য দোয়া চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Share:

Executive Team

Md Mohiuddin

Md Mohiuddin

President

Contact

Mehedi Hasan

Mehedi Hasan

Vice President

Contact

Al Mamun

Al Mamun

General Secretary

Contact

Al Mamun

Asif Mahmud

Organaizational Secretary

Contact

CLOCK

শুরুর দিকে

কাশ বন