ঈদের আগে এসএসসি পরীক্ষা হচ্ছে না!
বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি
ও সমমান পরীক্ষা আসন্ন ঈদুল আযহার আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাব নেই। বন্যা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ঈদের পর এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
মঙ্গলবার (২১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক সদস্যের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।








