আজ রাত ১০টায় অর্থাৎ ৩১শে মার্চ -২০২২, এডমিশন পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা, বর্তমান করণীয় বিষয় নিয়ে প্রয়োজনীয় দিক নিদর্শনা দেওয়ার জন্য বুয়েচের পক্ষ থেকে আয়োজন করা করা অনলাইন আলোচনা সভা। সভায় বিভিন্ন স্থান থেকে এডমিশন পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা তাদের প্রস্তুতির বিষয়ে জানিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
পরীক্ষার্থীদের উদ্দেশ্য দিক নিদর্শনামুলক বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ২য় বর্ষের ছাত্র মোঃ আশিক মোস্তফা। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর ইংরেজি ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র মোঃ মহিউদ্দিন।
বুয়েচের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সকলের জন্য দোয়া ও সর্বরকম সহযোগিতার কথা জানিয়ে অনলাইন সভার সমাপ্তি ঘোষণা করা হয়।








