🌱 একটি সামাজিক ও শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন—স্বাগতম আমাদের পরিবারে 🌱 💐 সভাপতির শুভেচ্ছা বার্তা 💐

স্থায়ী পরিষদের সভায় ২০২৫-২০২৭ কার্যনির্বাহী পরিষদ অনুমোদন

 ১৫ জুলাই, ২০২৫

বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেলের স্থায়ী পরিষদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। সভার আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কৌশল, সাংগঠনিক গতিশীলতা এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। গঠনতন্ত্রের ধারা ৯(গ) অনুযায়ী নতুন কমিটির সদস্য মনোনয়ন ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন এবং সভার শেষভাগে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়, যার মাধ্যমে মোঃ মহিউদ্দিন-কে সভাপতি করা হয়, এবং মোঃ আল মামুন-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়নসহ মোট ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদকে ২০২৫-২০২৭ মেয়াদে দায়িত্ব প্রদান করা হয়।
স্থায়ী পরিষদের সদস্যগণ জানান, “নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও প্রগতিশীল হবে বলে আমরা আশাবাদী।”

নতুন কমিটির অধীনে সংগঠনের সকল সদস্য এবং নতুন যুক্ত হওয়া ব্যাচসমূহ সাধারণ পরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন। এছাড়া, স্থায়ী পরিষদের অনুমতিক্রমে নতুন ব্যাচের পরিচালক মনোনয়নের দায়িত্ব কার্যনির্বাহী পরিষদের ওপর অর্পণ করা হয়েছে।





✅ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৭)

পদবিনাম
সভাপতিমোঃ মহিউদ্দিন
সহ-সভাপতিমোঃ মেহেদী হাসান আব্দুল্লাহ
সাধারণ সম্পাদকমোঃ আল মামুন
কোষাধ্যক্ষমোঃ শাওন বাবু
সাংগঠনিক সম্পাদকমোঃ আসিফ মাহমুদ
দাপ্তরিক সম্পাদকমোঃ নাইমুর হোসেন
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদকমোঃ মেহেদী হাসান প্রান্ত
শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদকমোঃ তামিম ইকবাল
প্রবাসী ও আন্তঃযোগাযোগ সম্পাদকমোঃ সাইফুল ইসলাম
সমাজসেবা বিষয়ক সম্পাদকমোঃ আকাশ রহমান
নির্বাহী সদস্যমোঃ আসাদুজ্জামান
নির্বাহী সদস্যমোঃ সাগর হোসেন
নির্বাহী সদস্যমোঃ হুমায়ুন রশিদ ফুয়াদ
নির্বাহী সদস্যমোঃ শোয়েব আক্তার
নির্বাহী সদস্যমোঃ আল সিহাব
নির্বাহী সদস্যমোঃ বাঁধন হোসেন
নির্বাহী সদস্যমোঃ আপন ইসলাম


মোট সদস্য: ১৭ জন

উল্লেখ্য, বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল ২০১৮ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন, যা শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং সামাজিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।

Share:

Executive Team

Md Mohiuddin

Md Mohiuddin

President

Contact

Mehedi Hasan

Mehedi Hasan

Vice President

Contact

Al Mamun

Al Mamun

General Secretary

Contact

Al Mamun

Asif Mahmud

Organaizational Secretary

Contact

CLOCK

শুরুর দিকে

কাশ বন