তারিখ: ২৭ ডিসেম্বর, ২০২৫
স্থায়ী পরিষদের আলোচনা সভা
বিষয়: বিস্তৃত কার্যক্রম সংক্রান্ত ঘোষণা
সম্প্রতি স্থায়ী পরিষদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ভবিষ্যৎ কৌশল, সাংগঠনিক গতিশীলতা এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
১. কার্যক্রম সম্প্রসারণ ও নাম পরিবর্তন
“বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল” দীর্ঘদিন ধরে বাহাদুরপুর ইউনিয়নের কিছু এলাকা ও আশেপাশের এলাকায় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও বহুমুখীভাবে সম্প্রসারণের লক্ষ্যে ঘোষণা করা হলো যে, আগামী থেকে আমাদের বিস্তৃত কার্যক্রম “বহুমুখী ইউনাইটেড শিক্ষা সার্কেল” নামে পরিচালিত হবে।
বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল এখন শুধুমাত্র বাহাদুরপুর গ্রামের শাখা হিসেবে বহুমুখী ইউনাইটেড শিক্ষা সার্কেলের প্রতিনিধিত্ব করবে।
বহুমুখী ইউনাইটেড শিক্ষা সার্কেলের নতুন নামের অধীনে আশেপাশের অন্যান্য গ্রামে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হবে।
২. ফেসবুক পেজে নাম পরিবর্তনের আপডেট
দুঃখজনক হলেও জানানো যাচ্ছে যে, প্রযুক্তিগত কারণে আমরা এখনও ফেসবুক পেজ “বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল” থেকে নাম পরিবর্তন করতে পারিনি।
আমরা ইতিমধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং যত দ্রুত সম্ভব নাম পরিবর্তন সম্পন্ন করার চেষ্টা করছি।
৩. বর্তমান কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ
বহুমুখী ইউনাইটেড শিক্ষা সার্কেলের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন না হওয়া পর্যন্ত, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি হিসেবে বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেলের বর্তমান কমিটি উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে সকল দায়িত্ব পালন করবে।
উপদেষ্টা পরিষদ:
ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর সোনামুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রভাতী মডার্ণ কিন্ডারগার্ডেন, নমুনা প্রাথমিক বিদ্যালয় ও মীর হেরমত শাহ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এবং উক্ত স্কুলসমূহের কিছু সিনিয়র শিক্ষকের সমন্বয়ে গঠিত।
নতুন কার্যনির্বাহী কমিটি আগামী দুই মাসের মধ্যে গঠন করা হবে, ইনশা আল্লাহ।
৪. যোগাযোগ
যেকোনো গ্রামে আমাদের সার্কেলের কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:
ইমেল: buec2017@gmail.com
ফেসবুক পেজে মেসেজ: https://www.facebook.com/buec2018








