🌱 একটি সামাজিক ও শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন—স্বাগতম আমাদের পরিবারে 🌱 💐 সভাপতির শুভেচ্ছা বার্তা 💐

বহুমুখী ইউনাইটেড শিক্ষা সার্কেল-এর ২০২৬ সালের অনলাইন ডেস্ক ক্যালেন্ডার প্রকাশ

বহুমুখী ইউনাইটেড শিক্ষা সার্কেল-এর উদ্যোগে ২০২৬ সালের অনলাইন ডেস্ক ক্যালেন্ডার প্রকাশ উপলক্ষে একটি ভার্চুয়াল সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও  বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মোঃ মহিউদ্দিন বলেন,

“এই অনলাইন ডেস্ক ক্যালেন্ডার সময় ব্যবস্থাপনার পাশাপাশি নৈতিক ও আত্মিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে সহজে ব্যবহারযোগ্য করে এটি পরিকল্পনা করা হয়েছে, যেন শিক্ষার্থী ও তরুণ সমাজ দৈনন্দিন জীবনে উপকৃত হতে পারে।”

সভায় ক্যালেন্ডারের কাঠামো, থিম এবং বৈশিষ্ট্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মোঃ আল মামুন। তিনি জানান,
২০২৬ সালের ক্যালেন্ডারটি সম্পূর্ণভাবে—

  • বাংলা ভাষায় দিন-নাম

  • প্রতিটি মাসে কুরআনের আয়াত সংযোজিত

  • মোবাইল ও ডেস্কটপ উভয় ডিভাইস উপযোগী

  • শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ব্যবহারবান্ধব

সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ মাহমুদ তাঁর বক্তব্যে বলেন,

“এই ক্যালেন্ডার আমাদের সংগঠনের চিন্তাধারা ও আদর্শের প্রতিফলন। অনলাইন ডেস্ক ক্যালেন্ডার প্রকাশ আমাদের সংগঠনের ডিজিটাল অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি সময়োপযোগী সিদ্ধান্ত।”

সভায় উপস্থিত সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে ক্যালেন্ডারটিকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার বিষয়ে মতামত প্রদান করেন।

সভা শেষে দোয়ার মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয় এবং অনলাইন ডেস্ক ক্যালেন্ডার প্রকাশে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

প্রকাশনায়

বহুমুখী ইউনাইটেড শিক্ষা সার্কেল

To Visit on Calendar - Click on: Desk Calendar

Share:

Executive Team

Md Mohiuddin

Md Mohiuddin

President

Contact

Mehedi Hasan

Mehedi Hasan

Vice President

Contact

Al Mamun

Al Mamun

General Secretary

Contact

Al Mamun

Asif Mahmud

Organaizational Secretary

Contact

CLOCK

শুরুর দিকে

কাশ বন