🌱 একটি সামাজিক ও শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন—স্বাগতম আমাদের পরিবারে 🌱 💐 সভাপতির শুভেচ্ছা বার্তা 💐

শোকবার্তা

বাহাদুরপুর সোনামুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষিকা মোছা: রেবেকা সুলতানা পলি ম্যাডাম অসুস্থতাজনিত কারণে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) গতকাল রাত ১০টা সময়  ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 

তার এই অকাল প্রয়াণে বহুমুখী ইউনাইটেড শিক্ষা সার্কেল পরিবার গভীরভাবে শোকাহত। তিনি একজন দায়িত্বশীল, স্নেহপরায়ণ ও আদর্শ শিক্ষিকা হিসেবে শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। শিক্ষা বিস্তারে তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হবে।

আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শিক্ষার্থীদের এই কঠিন শোক সইবার তাওফিক দান করেন—আমিন



স্থায়ী ও কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শোকবার্তা:

সভাপতি: মোঃ মহিউদ্দিন
“মোছা রেবেকা সুলতানা পলি ম্যাডাম ছিলেন আমাদের জন্য শিক্ষার একটি প্রেরণার আলো। তাঁর এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁর রুহকে শান্তি দান করুন।”

সহ-সভাপতি: মোঃ মেহেদী হাসান আব্দুল্লাহ
“তিনি একজন দায়িত্বশীল শিক্ষিকা, যিনি শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব রেখেছেন। তার শিক্ষা ও নৈতিকতার দিক নির্দেশনা চিরস্মরণীয় থাকবে।”

সাধারণ সম্পাদক: মোঃ আল মামুন
“মোছা রেবেকা ম্যাডাম ছিলেন সতর্ক, আন্তরিক ও উদারমনা। তার শিক্ষা ও পরিশ্রম আমাদের সংগঠনের কাছে অনুপ্রেরণা হিসেবে থাকবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।”

সাংগঠনিক সম্পাদক: মোঃ আসিফ মাহমুদ
“তিনি শিক্ষার্থীদের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল ছিলেন। তার এই অকাল প্রয়াণে আমরা শোকাহত। আল্লাহ যেন তার রুহকে জান্নাতের উচ্চ স্থান দান করেন।”

শোকাহত
বহুমুখী ইউনাইটেড শিক্ষা সার্কেল পরিবার

Share:

Executive Team

Md Mohiuddin

Md Mohiuddin

President

Contact

Mehedi Hasan

Mehedi Hasan

Vice President

Contact

Al Mamun

Al Mamun

General Secretary

Contact

Al Mamun

Asif Mahmud

Organaizational Secretary

Contact

CLOCK

শুরুর দিকে

কাশ বন