জাঁকজমক আয়োজনে সম্পন্ন বুয়েচের চড়ুই ভাতি।
আলহামদুলিল্লাহ,
গত ৪ঠা ফেব্রুয়ারী,২০২২ আয়োজিত হয়েছে বুয়েচ পরিবারের চড়ুই ভাতি। বুয়েচ পরিবারের মধ্যে আন্তরিকতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো আয়োজিত হয় বুয়েচের চড়ুই ভাতি। সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টা মন্ডলী ছাড়াও এবারের চড়ুই ভাতি মুখরিত হয় বিভিন্ন আমন্ত্রিত অতিথিদের পদাচরণে।
বিকাল ৪টা থেকে চড়ুই ভাতির কার্যক্রম শুরু হলেও তা সম্পন্ন হয় রাত ১১ঃ৩০ টায়। চড়ুই ভাতি শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে আলোচনা ও আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুয়েচ পরিবারের। অনুষ্ঠানের শুরুতে বুয়েচের পরিচিতি ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মোঃ রাসেল রানা ও মোঃ আশিক মোস্তফা। উপদেষ্টার হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ জসীম হোসেন ও মোঃ এনামুল। এছাড়া সেখানে মোঃ তুহিন হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ আশাদুল ইসলাম মোঃ রুবেল হোসেন সহ সকল আমন্ত্রিত অতিথিরা তাদের মতামত পেশ করেন। উপদেষ্টা ও অতিথিরা সকলেই বুয়েচের কার্যক্রমের প্রশংসা করেন, এছাড়া সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বুয়েচ কার্যকরী পরিষদকে।জাঁকজমক আয়োজনে সম্পন্ন বুয়েচের চড়ুই ভাতি।







