এইচএসসি -২০২১ তে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানাল বুয়েচ পরিবার।
গত ১৩ই ফেব্রুয়ারী, ২০২২ তারিখে এইচএসসি-২১ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল এর পক্ষ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অসংখ্য দোয়া ও শুভকামনা জানানো হয়। অভিনন্দন জানানো হয় বাহাদুরপুর ইউনিয়ন এর অন্তগর্ত সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে। জিপিএ ৫.০০ প্রাপ্তরা হলোঃ-
* তানজিম আফরোজ সাদিয়া
* ইরিনা ইয়াসমিন লুশি
* আবিন্তা খাতুন মিতু
* আবু হুরাইরা
* আব্দুল্লাহ আল মামুন
* মোঃ জাহিদ হাসান
* ইরিনা জামান তিথি
* মনিরা
* মোঃ হাসিব
* সুমি আক্তার
অভিনন্দন বার্তায় বুয়েচ পরিবারের সভাপতি মোঃ আশিক মোস্তফা বলেন আলহামদুলিল্লাহ, ভাল লাগছে রেজাল্ট শুনে যে, গতবারের চেয়ে এবারে বাহাদুরপুর ইউনিয়ন এর রেজাল্ট অনেক ভাল।আমরা দোয়া করি আস্তে আস্তে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব ইন শা আল্লাহ । সকলের পরবর্তী জীবনের জন্য অনেক শুভকামনা।
বুয়েচ পরিবারের সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা বলেন__ ফলাফল শুনে ভাল লাগছে। উত্তীর্ণ সকলদের জন্য ভালবাসা ও দোয়া।দোয়া করি তারা তাদের স্বপ্ন পূরণে এগিয়ে যাক বহুদূর। এডমিশন বিষয়ক সকল তথ্য প্রদানে বুয়েচ পরিবার সদা প্রস্তুত।
বুয়েচ পরিবারের শিক্ষা সম্পাদক মোঃ আসাদুজ্জামান বলেন অনেক প্রতিক্ষার পর ফলাফল প্রকাশিত হলো। যাদের রেজাল্ট ভাল হয়ছে, তারা তাদের রেজাল্ট অব্যাহত রাখুক,আর যারা আশানুরূপ করতে পারিনি তারা সামনে যাতে ভাল করতে পারে সেই আশায় কামনা করি।
প্রতিবেদনঃ-
তথ্য ব্যবস্থাপনা পরিষদ
বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল







