ভাষা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে ফেব্রুয়ারী ও মার্চ মাস জুড়ে বুয়েচ পরিবার আয়োজন করে ফাগুনে বাংলার সংগ্রাম নামক প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল চিত্রাঙ্কন, ছড়া ও রচনা প্রতিযোগিতা।
প্রতিযোগিতাটি তিনটি সেগমেন্টে সম্পন্ন হয়। ক বিভাগ শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণি, খ বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি এবং গ বিভাগ একাদশ থেকে সকল বয়সের জন্য উন্মুক্ত করা হয়।
গত ৪ঠা এপ্রিল প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়।
আজ সকাল ১০ঘটিকায় নমুনা প্রাথমিক বিদ্যালয়ে বুয়েচের পরিচালনায় ফাগুনে বাংলার সংগ্রাম প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নমুনা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরীফুল ইসলাম। তিনি তার বক্তৃতায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।আয়োজক সংগঠনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা পেশ করেন বুয়েচের শিক্ষা ও বুক ফান্ড শাখার প্রতিনিধি সদস্য মোঃ আসাদুজ্জামান । তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের চিত্রাঙ্কনের প্রশংসা করেন ও আগামীতে এই ধরনের প্রতিযোগীতামুলক অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন
বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ ও নমুনা প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা।
সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বুয়েচের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন । তিনি সফল ভাবে প্রতিযোগীতা সম্পন্নের জন্য বুয়েচের সকল সদস্যের ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান।তিনি বুয়েচের জন্য সকলের কাছে দোয়া চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
"" ফাগুনে বাংলার সংগ্রাম "" প্রতিযোগিতার ফলাফলঃ-
ক বিভাগঃ- চিত্রাঙ্কন ও ছড়া প্রতিযোগিতা
প্রথমঃ- ফারজানা আফরোজ রাণী - (চিত্রাঙ্কন - বনের দৃশ্য)
দ্বিতীয়ঃ- মোঃ ইমরান - ( চিত্রাঙ্কন - হেমন্ত কালের দৃশ্য )
তৃতীয়ঃ- আলিশা খাতুন - ( ছড়া - মশা)
খ বিভাগঃ- ছোট গল্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিজয়ীঃ- ইব্রাহিম খলিল নাহিদ( চিত্রাঙ্কন - ভাষা দিবস)
গ বিভাগঃ- রচনা প্রতিযোগিতা
" ১৯৪৭ থেকে ১৯৭১ এ বাংলার ইতিহাস"
বিজয়ীঃ- আসিফ মাহমুদ (রচনা)
তথ্য সংগ্রহেঃ
তথ্য প্রযুক্তি পরিষদ
বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল
.jpeg)








