🌱 একটি সামাজিক ও শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন—স্বাগতম আমাদের পরিবারে 🌱 💐 সভাপতির শুভেচ্ছা বার্তা 💐

বুয়েচের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

গততকাল ২৯শে এপ্রিল রোজ শুক্রবার, ২৭শে রমজান বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সবুজ হোসেন,সহকারী শিক্ষক, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আশিক মোস্তফা, সভাপতি, বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা।


কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। কুরআন তেলাওয়াত করেন আসিফ মাহমুদ। সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মোঃ রাসেল রানা। তিনি সংগঠনের শুরু থেকে বর্তমান চলমানরত সকল কার্যক্রম বর্ণনা করেন। এছাড়া আগামীতে বিভিন্ন পরিকল্পনার কথাও জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ সবুজ হোসেন সকল সদস্যদের উদ্দেশ্যে দিক নিদর্শনামুলক বক্তব্য প্রদান করেন। অনার্স অধ্যয়নরত শিক্ষার্থীদের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন।

এরপর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ভাষা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে ফেব্রুয়ারী ও মার্চ মাস জুড়ে বুয়েচ পরিবার আয়োজন করে ফাগুনে বাংলার সংগ্রাম নামক প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল চিত্রাঙ্কন, ছড়া ও রচনা প্রতিযোগিতা।
প্রতিযোগিতাটি তিনটি সেগমেন্টে সম্পন্ন হয়। ক বিভাগ শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণি, খ বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি এবং গ বিভাগ একাদশ থেকে সকল বয়সের জন্য উন্মুক্ত করা হয়।গত ৪ঠা এপ্রিল প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। সকল বিজয়ীদের মধ্যে সনদ ও পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রণিত অতিথি বৃন্দ।
এছাড়া এবছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সকৃত দুইজন শিক্ষার্থী জেরিন নাজ মিলি ও মোঃ মহিউদ্দিন এর মধ্যে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

সবশেষে সভাপতি তার বক্তব্যে সকলকে ধন্যবাদ ও সংগঠন এর জন্য দোয়া চেয়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন।

সবশেষে ইফতার এর পূর্বমুহুর্তে দোয়া পরিচালনা করা হয় এবং সংগঠনের সকল সদস্য একসাথে ইফতার করেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সকৃত শিক্ষার্থীঃ

জেরিন নাজ মিলি
সেশনঃ- ২০২০-২১
ইসলামি ইতিহাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়

মোঃ মহিউদ্দিন
সেশনঃ- ২০২১-২০২২
ইংরেজি বিভাগ
বাংলাদেশ প্রফেশনাল বিশ্ববিদ্যালয়

"" ফাগুনে বাংলার সংগ্রাম "" প্রতিযোগিতার  ফলাফলঃ-

ক বিভাগঃ- চিত্রাঙ্কন ও ছড়া প্রতিযোগিতা

প্রথমঃ- ফারজানা আফরোজ রাণী - (চিত্রাঙ্কন - বনের দৃশ্য)

দ্বিতীয়ঃ- মোঃইমরান -  ( চিত্রাঙ্কন - হেমন্ত কালের দৃশ্য )

তৃতীয়ঃ- আলিশা খাতুন - ( ছড়া - মশা)

খ বিভাগঃ- ছোট গল্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিজয়ীঃ-  ইব্রাহিম খলিল নাহিদ( চিত্রাঙ্কন - ভাষা দিবস)

গ বিভাগঃ- রচনা প্রতিযোগিতা
" ১৯৪৭ থেকে ১৯৭১ এ বাংলার ইতিহাস"

বিজয়ীঃ-  আসিফ মাহমুদ (রচনা)

তথ্য সংগ্রহেঃ
তথ্য প্রযুক্তি পরিষদ
বাহাদুরপুর ইউনিয়ন শিক্ষা সার্কেল

Share:

Executive Team

Md Mohiuddin

Md Mohiuddin

President

Contact

Mehedi Hasan

Mehedi Hasan

Vice President

Contact

Al Mamun

Al Mamun

General Secretary

Contact

Al Mamun

Asif Mahmud

Organaizational Secretary

Contact

CLOCK

শুরুর দিকে

কাশ বন